ঝালকাঠি জেলার সদর সহ ৪টি উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ করন কার্যক্রম ২০১৪ সমাপ্ত হয়েছে। উপজেলা গুলোর নতুন ভোটার অন্তর্ভূক্তকরন, কর্তন ও হস্থান্তর করন সম্পন্ন করার শেষে জেলা ৪.৯৩% ভাগ ভোট বৃদ্ধি পেয়েছে।
নতুন করে ভোটার তালিকা হালনাগাদ করার কার্যক্রম শেষে জেলার ২টি পৌরসভা ও ৪ উপজেলার ১৯ হাজার ৯ শ ২৫ জন নতুন ভোটর অন্তর্ভূক্ত হয়েছে বলে জেলা নির্বাচন অফিস সূত্র জানিয়েছে।
২০০৫ সালের ভোটার তালিকা অনুযায়ী জেলায় ভোটার ছিল ৪লাখ ৪ হাজার ৩শ ৭৬ জন। হালনাগাদ ভোটার তালিকা অনুযায়ী তা বৃদ্ধি পেয়ে ৪লাখ ২৪ হাজার ৩শ একজনে দাড়িয়েছে।
আর সর্বশেষ তথ্যানুযায়ী মৃত্যু জনিত ও নাম হস্তান্তর সহ বিভিন্ন কারনে বিদ্যমান ভোটার তালিকা থেকে ৪ হাজার ৪শ ৯২ জনের নাম কর্তন করা হয়েছে।
তাছাড়া ঝালকাঠি জেলা থেকে বিভিন্ন স্থানে ১ হাজার ৯শ ৮৯ জন ভোটার এলাকা পরিবর্তন করে নিয়েছেন। যে কারনে নাম কর্তন ও এলাকা পরিবর্তনের পর ঝালকাঠি জেলায় মোট ভোটার সংখ্যা ৪লাখ ১৯ হাজার ৯শ ৯ বলে জানিয়েছেন জেলা নির্বাচন অফিসার খান আবি শাহানুর।
জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, জেলায় ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় নিয়ে ঝালকাঠি সদর উপজেলায় ভোটার সংখ্যা ছিল ১ লাখ ৩৩ হাজার ২শ ৬ জন।
ভোটার তালিকা হালনাগাদ করনের পর ৩ হাজার ৮শ ৩৮ জন পুরুষ ও ২ হাজার ৮শ ৩১ জন নারী ভোটার অন্তর্ভূক্ত হয়ে মোট ৬হাজার ৬শ ৬৯ জন ভোটার বৃদ্ধি পেয়েছে। এছাড়া ৯শ ৭৪ জনের নাম কর্তন ও ৪২ জন নাম হস্তান্তর করেছে। ফলে ভোটার তালিকা হালনাগাদ করন অনুযায়ী ৫.০১% ভোটার বৃদ্ধি পেয়েছে।
১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় নিয়ে নলছিটি উপজেলায় পূর্বে ভোটার সংখ্যা ছিল ১ লাখ ১৬ হাজার ৫শ ৯৬ জন। ভোটার তালিকা হালনাগাদ করনের পর ৩ হাজার ৪শ ২৫ জন পুরুষ ও ২ হাজার ৫শ ১৩ জন নারী ভোটার অন্তর্ভূক্ত হয়ে মোট ৫হাজার ৯শ ৩৮ জন ভোটার বৃদ্ধি পেয়েছে।
এছাড়া ২হাজার ৮১ জনের নাম কর্তন ও ৬শ ৬৯ জন নাম হস্তান্তর করেছে। ফলে ভোটার তালিকা হালনাগাদ করন অনুযায়ী ৫.০৯% ভোটার বৃদ্ধি পেয়েছে।
৬টি ইউনিয়ন নিয়ে রাজাপুর উপজেলায় পূর্বে ভোটার সংখ্যা ছিল ৮৪ হাজার ৪৮ জন। ভোটার তালিকা হালনাগাদ করনের পর ২ হাজার ৪শ ৫৫ জন পুরুষ ও ১ হাজার ৭শ ৪৭ জন নারী ভোটার অন্তর্ভূক্ত হয়ে মোট ৪হাজার ২শ ২ জন ভোটার বৃদ্ধি পেয়েছে। এছাড়া ১হাজার ১৬ জনের নাম কর্তন ও ৭শ ১৭ জন নাম হস্তান্তর করেছে। ফলে ভোটার তালিকা হালনাগাদ করন অনুযায়ী ৪.৯৮% ভোটার বৃদ্ধি পেয়েছে।
৬টি ইউনিয়ন নিয়ে কাঠালিয়া উপজেলায় পূর্বে ভোটার সংখ্যা ছিল ৭০ হাজার ২শ ২৬ জন। ভোটার তালিকা হালনাগাদ করনের পর ১ হাজার ৭শ ৬৯ জন পুরুষ ও ১ হাজার ৩শ ৪৭ জন নারী ভোটার অন্তর্ভূক্ত হয়ে মোট ৩হাজার ১শ ১৬ জন ভোটার বৃদ্ধি পেয়েছে। এছাড়া ৪শ ২১ জনের নাম কর্তন ও ৫শ ৬১ জন নাম হস্তান্তর করেছে। ফলে ভোটার তালিকা হালনাগাদ করন অনুযায়ী ৪.৪৪% ভোটার বৃদ্ধি পেয়েছে।
ঢাকা, ১২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ





