স্কুল কমিটি নিয়ে বিরোধে নেত্রকোনার বারহাট্রা উপজেলার মনাস সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অর্জুন চন্দ্র সিং কে (৪২) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
বুধবার সকালে এ ঘটনা ঘটে।
জানা গেছে, জেলার বারহাট্রার মনাশ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অর্জুন চন্দ্র সিং এর সাথে বিদ্যালয় পরিচালনা কমিটি নিয়ে বেশ কিছুদিন ধরে স্থানীয় ইউপি মেম্বার কালাচানের বিরোধ চলছিল।
এর জের ধরে বুধবার সকাল ১০টার দিকে স্কুলে যাবার পথে কালাচানের লোকজন শিক্ষক অর্জুন চন্দ্র সিং কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।
বারহাট্রা থানার অফিসার ইনচার্জ সালেমুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এমকে





