ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১৮০ কর্মকর্তাকে 'কমিশনার অ্যাওয়ার্ড' প্রদান করা হয়েছে। শনিবার এসব কর্মকর্তার হাতে পুরস্কার তুলে দেন ডিএমপির পুলিশ কমিশনার বেনজীর আহমেদ।
ডিএমপির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই পুরস্কার প্রদান করা হয়। ডিএমপিতে কর্মরত পুলিশ সদস্যদের মধ্যে গত বছর যারা কাজের দক্ষতা, সততা ও কর্তব্য নিষ্ঠার স্বাক্ষর রেখেছেন তাদের এই পুরস্কার প্রদান করা হয়। এদের মধ্যে ২৭ জন পুলিশ ইন্সপেক্টর, ৩৫ জন এসআই/সার্জেন্ট, ৩২ জন এএসআই, ৫ জন নায়েক, ৩৯ জন কনস্টেবল এবং ৪২ জন সিভিল স্টাফ রয়েছেন।
পুরস্কারের জন্য মনোনীত প্রত্যেককে একটি করে সনদপত্র ও পুরস্কার হিসাবে নগদ পাঁচ হাজার টাকা প্রদান করা হয়। এসময় ডিএমপির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা,জেইউ,২ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এসএমএ
জাতীয়
কমিশনার অ্যাওয়ার্ড পেলেন ডিএমপির ১৮০ কর্মকর্তা
ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১৮০ কর্মকর্তাকে 'কমিশনার অ্যাওয়ার্ড' প্রদান করা হয়েছে। শনিবার এসব কর্মকর্তার হাতে পুরস্কার তুলে দেন ডিএমপির পুলিশ কমিশনার বেনজীর আহমেদ। ডিএমপির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই পুরস্কার প্রদান করা হয়।





