বিজিএমইএ ভবনের আশপাশে ব্যাপক নিরাপত্তা বলয় গড়ে তুলেছে পুলিশ। তোবা গ্রুপের আন্দোলরত শ্রমিকরা বিজিএমইএ ভবন ঘেরাও কর্মসূচী ঘোষনা করার কারণে পুলিশের এই প্রস্তুতি বলে জানা গেছে।
মঙ্গলবার সকালে দেখা যায় বিজিএমইএ ভবন এবং এর আশেপাশের এলাকায় শতাধিক পুলিশ মোতায়েন রয়েছে। এর মধ্যে বিজিএমইএ ভবনের সামনে আছে অর্ধশতাধিক পুলিশ। এছাড়া, সোনারগাঁও হোটেলের সামনে, এফডিসি গেটের সামনেসহ নিরাপদ দূরত্বে রয়েছে বিপুল সংখ্যক পুলিশ।
রমনা থানার ওসি(তদন্ত) মোহাম্মদ সেলিম জানান, বিজিএমইএ ভবনের আশেপাশে শ্রমিকদের ভিড়তে দেওয়া হবেনা। তারা যাতে ভবন পর্যন্ত না আসতে পারে সে জন্য সব ধরণের প্রস্তুতি রয়েছে পুলিশের।
ঈদের আগে থেকে তোবা গ্রুপের শ্রমিকরা আন্দোলন করে আসছে। বেতন ভাতার দাবিতে এ আন্দোল চালিয়ে যাচ্ছে তারা।
ঢাকা, ৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এএইচ





