গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার বিশ্বাসপাড়া এলাকা থেকে হোমায়দা রহমান আদিবা (১২) নামে এক স্কুল ছাত্রী নিখোঁজ হয়েছেন।
গত ২২ আগস্ট (রোববার) সকাল ৯টার দিকে স্কুল ছাত্রী নিখোঁজ হয়।
নিখোঁজ আদিবার মা হোসনে আরা খাতুন জানান, প্রতিদিন সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত প্রাইভেট পড়ে বাসায় ফিরে আসে। প্রতিদিনের ন্যায় গত ২২ আগস্ট সকাল ৯টার দিকে প্রাইভেট পড়তে যায় আদিবা। কিন্তু ওই দিন আর বাসায় ফিরে আসেনি। পরে অনেক খোঁজাখুজি করে না পেয়ে কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
তিনি আরো জানান, আদিবা কালিকৈরের সফিপুর, ভাষা শহিদ আব্দুল জব্বার আনসার ভিডিপি স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণীতে লেখাপড়া করে। তার লেখা পড়ার সুবাদে এই এলাকায় বাসা ভাড়া করে বসবাস করতে শুরু করেন।
কালিয়াকৈর থানার জিডি নং-১২২৫
তারিখ -২২/০৮/২০২১ইং
সন্ধানপ্রার্থী: মোছা. হোসনে আরা খাতুন
মোবাইল: ০১৯২১-৫৭৮২৪৮
এমবি





