গাইবান্ধার ফুলছড়িতে বজ্রপাতে মিলন মিয়া (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

উপজেলার ফুলছড়ি ইউনিয়নের টেংরাকান্দি গ্রামে বুধবার রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মিলন মিয়া ওই গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে।

স্থানীয়রা জানান, রাতে মিলন মিয়া তার অন্য দুই ভাইয়ের সঙ্গে নিজ ঘরে ঘুমিয়েছিল। রাত ৩টার দিকে হঠাৎ বজ্রপাতে মিলন মিয়া গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বৃহস্পতিবার সকালে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এমকে