টেকনাফের দমদমিয়া চেকপোষ্টে   ৮৫ ভরি ৭ আনা ৫ রতি ৫ পয়েন্ট ওজনের স্বর্ণের বার সহ মো. রহমত উল্লাহ (৩৮) কে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে টেকনাফ হতে কক্সবাজারগামী একটি সিএনজি গাড়িতে কয়েকজন যাত্রীর উপর সন্দেহ হলে তার মধ্যে ধৃত ব্যক্তিকে তল্লাশী করে তার পায়ুপথ থেকে ০৬ (ছয়) টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

আটক যুবক টেকনাফের জালিয়াপাড়ার মৃত সৈয়দ আহমদের ছেলে। জব্দ করা স্বর্ণের আনুমানিক মূল্য ৩৫ লক্ষ ৫হাজার ২৮৫ টাকা।

টেকনাফস্থ বিজিবি -২ এর ভারপ্রাপ্ত অধিনায়ক আবু রাসেল চৌধুরী জানান, আটকের বিরুদ্ধে সংশ্লিষ্ঠ আইনে মামলা দায়ের করে টেকনাফ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ওএফ