করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রন্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট ৪ হাজার ৯১৩ জনের মৃত্যু হলো।

একই দিনে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৫৬৭ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৪৭ হাজার ৩৭২ জনে।

এছাড়া ২৪ ঘণ্টায় বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ২ হাজার ৫১ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৫৪ হাজার ৩৩৬ জনে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এমবি