ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দেলদুয়ারে যাত্রাবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৮ জন।

শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার গেং ডুবাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গোরাই হাইওয়ে থানার ওসি খলিলুর রহমান পাটওয়ারি টাইমনিউজবিডিকে জানান, রাতে ঢাকা থেকে ঠাকুরগাঁওগামী যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে বাসটি পাশ্ববর্তী খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই একজন নিহত হন। আহত হন অন্তত ১৭ জন।

আহতদের মির্জাপুর কুমুদিনি ও টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এমবিএইচ