চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের ৬টি সোনার বার উদ্ধার করেছে বিমানবন্দর কাস্টমস।
দুবাই থেকে আসা জহুরুল আলম নামের ওই যাত্রীর লাগেজ তল্লাশি করে সোমবার গভীর রাতে সোনার বারগুলো উদ্ধার করা হয়। ওই যাত্রীর বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলায়।
চট্টগ্রাম বিমানবন্দর কাস্টমস-এর সহকারী কমিশনার মশিউর রহমান মন্ডল জানান, ফ্লাই দুবাই-এর একটি ফ্লাইট যোগে চট্টগ্রাম বিমানবন্দরে নামেন জহুরুল আলম। ইমিগ্রেশন কার্যক্রম শেষে বিমানবন্দর ত্যাগ করার পূর্বমুহুর্তে কাস্টমস কর্মকর্তাদের সন্দেহ হওয়ায় তার লাগেজ তল্লাশি করা হয়। এই সময় লাগেজের ভেতর বিশেষভাবে লুকানো ৬টি সোনার বার উদ্ধার করা হয়। সোনা বহনকারী যাত্রীর পাসপোর্ট জব্দ করে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় কাস্টমস আইনে মামলা হয়েছে।
ঢাকা, ১৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





