আগামী ১৮ই জানুয়ারি বরিশাল বিভাগে হরতাল ডেকেছে ২০ দলীয় জোট। শুক্রবার রাতে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তার গুলসান কর্যালয়ে গত ৪ই জানুয়ারি থেকে অবরুদ্ধ করে রাখা, বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মীর্জা ফকরুল ইসলামকে মিথ্যা মামলায় গ্রেপ্তার এবং দেশব্যাপী বিএনপিসহ ২০ দলের নেতা কর্মীদের উপর আওয়ামী সন্ত্রাসীদের হামলা, পুলিশি গ্রেপ্তার ও মিথ্যা মামলা প্রত্যাহারের প্রতিবাদে এবং মুক্তির দাবিতে রোববার বরিশাল বিভাগীয় সকল জেলা ও মহানগরে সকাল-সন্ধ্যা হরতাল আহবান করা হয়েছে বলে উল্লেখ করা হয়।

এদিকে গতকাল রাতে এ সভায় হরতাল সফল করার আহবান জানিয়েছেন মহানগর বিএনপির সভাপতি, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান সরোয়ার।

ইআর