ঢাকা মহানগরীর জনসাধারণকে ট্রাফিক আইন মেনে চলতে উদ্বুদ্ধকরণে এবং ট্রাফিক শৃঙ্খলার উন্নতিকল্পে আগামী ১৭-২৩ মার্চ, ২০১৯ পর্যন্ত ট্রাফিক শৃঙ্খলা সপ্তাহ কার্যক্রম পরিচালনা করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ ।
শনিবার দুপুরে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, ইতোপূর্বে ঢাকা মহানগরীর ট্র্যাফিক ব্যবস্থার উন্নয়ন এবং ট্র্যাফিক শৃঙ্খলা আনয়নের লক্ষ্যে গত ৫ থেকে ১৪ আগস্ট ঢাকা মহানগরীতে ট্র্যাফিক সপ্তাহ পালন ও ৫ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মাসব্যাপী ট্র্যাফিক আইনের কঠোর বাস্তবায়নের লক্ষ্যে ট্র্যাফিক সচেতনতা মাস পালন করা হয়।
ইতিপূর্বে ঢাকা মহানগরীর ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন এবং ট্রাফিক শৃঙ্খলা আনয়নের লক্ষ্যে গত ০৫-১৪ আগস্ট, ২০১৮ ঢাকা মহানগরীতে ট্রাফিক সপ্তাহ পালন ও ০৫-৩০ সেপ্টেম্বর, ২০১৮ পর্যন্ত মাসব্যাপী ট্রাফিক আইনের কঠোর বাস্তবায়নের লক্ষ্যে ট্রাফিক সচেতনতা মাস পালন, ২৪-৩১ অক্টোবর, ২০১৮ পর্যন্ত ট্রাফিক শৃঙ্খলা সপ্তাহ এবং ১৫ জানুয়ারি থেকে ০২ ফেব্রুয়ারি, ২০১৯ পর্যন্ত ট্রাফিক শৃঙ্খলা পক্ষ পালনের মাধ্যমে ট্রাফিক সচেতনতা বৃদ্ধি, ট্রাফিক গাইড বুক প্রকাশ ও প্রচার, ট্রাফিক আইন সম্পর্কে ধারণা প্রদান, টার্মিনালে সভা-সমাবেশ, সচেতনতামূলক ভিডিও প্রদর্শন, লিফলেট, পোস্টার বিতরণ, পথচারীদের ফুটওভার ব্রীজ, আন্ডারপাস ও জেব্রাক্রসিং দিয়ে রাস্তা পারাপারে উদ্বুদ্ধকরণসহ সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল।
ডিএমপি কর্তৃক গৃহীত এ সকল কর্মসূচিতে সড়কে ট্রাফিক শৃঙ্খলা প্রতিষ্ঠা করার পাশাপাশি জনসাধারাণকে ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করার জন্য ট্রাফিক পুলিশের সাথে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি/রোভার স্কাউট/বিএনসিসি ও বাংলাদেশ গার্লস গাইড সদস্যদের সম্পৃক্ত করা হয়েছিল।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ কর্তৃক ট্রাফিক সপ্তাহ, ট্রাফিক শৃঙ্খলা সপ্তাহ ও ট্রাফিক সচেতনতা মাস পালনের মাধ্যমে ট্রাফিক আইনের কঠোর বাস্তবায়ন ও সচেতনতা বৃদ্ধির ফলে ঢাকা শহরের ট্রাফিক শৃঙ্খলার উন্নতি হচ্ছে। বর্তমানে ঢাকা মহানগরীর যানজট নিরসনে গৃহীত পদক্ষেপ সমূহ; যেমন- এমআরটি, বিআরটি এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ের কার্যক্রমের দৃশ্যমান অগ্রগতি হয়েছে। চলমান উন্নয়ন কার্যক্রমের কারণে যান চলাচলে কিছুটা প্রতিবন্ধকতা তৈরি হলেও ট্রাফিক পুলিশের নিরলস তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
এম বিল্লাহ





