যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রেবেকা খাতুন (৫৫) নামে ডেঙ্গু আক্রান্ত এক নারী মারা গেছেন।
জানা যায়, যশোরের মণিরামপুর উপজেলার রাজবাড়িয়া এলাকার সেকেন্দার আলীর স্ত্রী রেবেকা খাতুন গত সোমবার সকাল ১০টা ৫৫ মিনিটে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি মারা যান।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল কালাম আজাদ লিটু বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল কালাম আজাদ লিটু বলেন, রেবেকাই প্রথম ডেঙ্গু রোগী যিনি যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন। তাঁর রক্তে প্লাটিলেটের সংখ্যা কমে গিয়েছিল। দুপুরেও তাঁকে আমরা ঢাকায় রেফার করেছিলাম।
জেড





