মানিকগঞ্জের সাটুরিয়ায় ট্রাক উল্টে খাদে পড়ে তাপস সাহা (৪২) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় নবু (৪০) নামের আরেক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন।
সোমবার রাতে তিল্লী ইউনিয়নের সলাই গোবিন্দপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
তিল্লি ইউনিয়র পরিষদের চেয়ারম্যান আবদুল লতিফ জানান, ঢাকার সাভার থেকে মালামাল কিনে ট্রাকের ওপরে উঠে তাপস ও নবু তিল্লি যাচ্ছিলেন। ট্রাকটি সলাই গোবিন্দপুর এলাকার একটি ব্রিজের ডাইভারশনে নামার সময় উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তাপস মারা যান। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা নবুকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।
তাপস ও নবুর বাড়ি উপজেলার তিল্লি গ্রামে। সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
ইআর





