ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের বাগাট বাজার বনিক সমিতির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগ নেতা ইউসুফ আলী মোল্যার নাতি তকি মোল্যা (৫) এবং নাতনী তাহেরা (৬মাস) ঘুমন্তবস্থায় মৃত্যু হয়েছে। সোমবার ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে।

তাদের বাবার নাম আব্দুল্লাহ-আল মামুন সাপলু। ওই বাড়িতে মৃত্যুর ঘটনায় এলাকার শত শত মানুষ দেখতে ভিড় জমাচ্ছে।

জানা গেছে, উপজেলার বাগাট ইউনিয়নের পূর্ব চর-বাগাট গ্রামের ইউসুফ হোসেন মোল্যার বড় ছেলে বধূ তাছলিমা প্রতিদিনের মতো দুই শিশু সন্তান নিয়ে ঘুমিয়ে পড়েন। ভোরে শিশু কন্যাকে দুধ খায়িয়ে তাহাজ্জত ও ফজরের নামাজ শেষে পারিবারিক কাজে বেড়িয়ে পড়েন। শিশুদের ফুফু তাদের শব্দ না পেয়ে শোবার ঘরে গিয়ে শিশু দুটিকে মৃত্যু দেখতে পান।

শিশুদের ধার্মিক মাকে জিজ্ঞাসা করলে তিনি পর্দার আড়াল থেকে জানান, এটা আল্লাহর ফায়সালা।

এসআই মোস্তফা কামাল জানান, লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এআই