চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের একখুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালটবাক্স ছিনতাইয়ের চেষ্টা করেছে আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থী শাহনেওয়াজের সমর্থকরা।
এসময় প্রতিপক্ষের লোকজন বাধা দিলে শুরু হয় সংঘর্ষ। সংঘর্ষে একজন সহকারি প্রিজাইডিং অফিসার ও দুজন পুলিশ গুলিবিদ্ধ হন।
শনিবার দুপুর ২টার দিকে সুন্দরপুর ইউনিয়নের ৭২ নম্বর কেন্দ্রে এ দূর্ঘটনা ঘটে।
ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার তৌফিকুল ইসলাম জানান, একজন চেয়ারম্যান প্রার্থীর পক্ষে ব্যালট বাক্স ছিনিয়ে নেয়ার চেষ্টা হয়েছে। পরে প্রার্থীদের সমর্থকরা পরস্পর গোলাগুলিতে লিপ্ত হন। ইমন নামে একজন সহকারি প্রিজাইডিং অফিসার গুলিবিদ্ধ হলে তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।
সংঘর্ষের অভিযোগ অস্বীকার করে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) আবদুল আওয়াল জানান, কোন সংঘর্ষ হয়নি। সুন্দর পরিবেশে ভোট গ্রহণ চলছে।
এআই





