দিনাজপুরে মাদক সেবন ও বিক্রির দায়ে বিভিন্ন মেয়াদে ১২ জনকে সাজা প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রহমান মঙ্গলবার বিকাল তিনটায় ভ্রাম্যমাণ আদালতে তাদের রায় প্রদান করেন।
সাজাপ্রাপ্তরা হলেন- দিনাজপুর সদর উপজেলা বড়ইল বটতলী গ্রামের আব্দুর রহমানের ছেলে মতিয়ার রহমান রাজু (৩৫), বালুবাড়ী এলাকার নারায়ণ দাসের ছেলে রতন দাস (২০), গড় মল্লিকপুর গ্রামের সাইদুর হাসানের ছেলে জাহিদ হাসান (২৬), দরবারপুর গ্রামের সাহাবুদ্দিনের ছেলে শাহী আলম (৩০), সুলতানপুর গ্রামের তাকরুলের ছেলে রিয়াজুল করিম (২০), তার্জুন লালের ছেলে রাম লাল (২৬), মহসীনের ছেলে শাহরিয়ার (২১), দক্ষিণ বালাপাড়া গ্রামের খিজির উদ্দিনের ছেলে শামীম আহম্মেদ (৩২), মির্জাপুর এলাকার মকবুলের ছেলে আফাজ (৩২), রাজবাটি এলাকার মঞ্জুরের ছেলে বিমাল (১৯), দিলীপের ছেলে হিরা (৩২) ও শৈলেন্দ্রনাথের ছেলে জসিমনাথ (৩২)।
কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযান চালিয়ে তাদের বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের হাজির করা হয় ও বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।
কেএইচ





