পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। কাল প্রথম রোজা। আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে মুসলমানদের বহু প্রতীক্ষিত সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান।

সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ সভায় সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ধর্মমন্ত্রী মতিউর রহমান।

এদিকে রমজান উপলক্ষে আজ সোমবার রাত থেকেই শুরু হচ্ছে তারাবীহ নামাজ। রাতের প্রথমভাগে তারাবিহ্ নামাজ আর শেষ ভাগে সেহরি শুরু হবে। ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় প্রথম রোজার সেহরির শেষ সময় ধরা হয়েছে রাত ৩টা ৩৮ মিনিট। এছাড়া প্রথম রোজার ইফতারের সময় ধরা হয়েছে ৬টা ৪৮ মিনিট।

ওএফ