সোমবার (২৯জানুয়ারি) নরসিংদীর মনোহরদী সরকারি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সরকার শিক্ষাকে আধুনিক ও ডিজিটালাইজড করেছে। স্কুল ও কলেজে মাল্টিমিডিয়া ক্লাস রুম ও আধুনিক ল্যাব করে দিয়েছে। তথ্য প্রযুক্তির উন্নয়ন ও সহজলভ্যতার কারণে শিক্ষার্থীরা গ্রামে থেকেও শহরের শিক্ষকদের পরামর্শ নিয়ে পড়াশোনা করতে পারছে।
তিনি আরও বলেন, শিক্ষা পদ্ধতিতে আধুনিকতার ছোঁয়া লাগাতে হবে শিক্ষকদের । শিক্ষার্থীদের মেধাকে বিকশিত করতে হবে। যাতে শিক্ষার্থীরা দেশ ও জাতির উন্নয়নে ভূমিকা রাখতে পারে।
এনএইচ





