ঈদ যতই ঘনিয়ে আসছে ততই ঢাকা আরিচা মহাসড়ক ও আশুলিয়ার বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কে তীব্র যানজট দেখা দিয়েছে। সেখানে সৃষ্টি হয়েছে যাত্রীবাহি গাড়ির দীর্ঘ লাইন। আর এতে জনদুর্ভোগ পৌছেছে চরমে।
বৃহস্পতিবার সকাল থেকেই ঢাকা আরিচা মহাসড়কের রেডিওকলোনী থেকে সাভার বাজার বাসষ্ট্যান্ড ও থানা বাসষ্ট্যান্ড থেকে সাভার বাজার বাসষ্ট্যান্ড পর্যন্ত তীব্র যানজট দেখা দিয়েছে। এছাড়া ঢাকা আরিচা মহাসড়কের মধুমতি থেকে আমিনবাজার পর্যন্ত যানজটের চিত্র প্রকট। আর এ কারণে বাস যাত্রীদের দুর্ভোগ চরমে পৌছেছে। মহাসড়কে বৃষ্টির কারনে কোথাও কোথাও খানা খন্দেরও সৃষ্টি হয়েছে।
অন্যদিকে সকাল থেকেই বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে যানজট দেখা গেছে। মহাসড়কে গাড়ির দীর্ঘ লাইন পড়ে গেছে।
এ বিষয়ে সাভার ট্রাফিক পুলিশের ইনচার্য (টিআই ) আবুল হোসেন বলেন, যানজট নিরসনে পুলিশ কাজ করে যাচ্ছে।
এমএনজে





