নোয়াখালী ও তৎসংলগ্ন স্থলভাগ এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি সামান্য পশ্চিম-উত্তরপশ্চিমে সরে গিয়ে বর্তমানে বাংলাদেশের মধ্যাঞ্চলে ফরিদপুরের নিকট অবস্থান করছে।
এটি আরও পশ্চিম উত্তর-পশ্চিমে স্থলভাগের দিকে অগ্রসর হয়ে বৃষ্টি ঝরিয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে বলে আবহাওয়ার এক সতর্ক বার্তায় বলা হয়েছে।
এর প্রভাবে বঙ্গোপসাগর এলাকায় বায়ু চাপের তারতম্যের আধিক্য বিরাজ করার কারণে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ (তিন) নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
এআর





