আসন্ন এসএসসি পরীক্ষা হরতাল ও অবরোধ মুক্তের দাবিতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এসএসসি পরীক্ষার্থীরা।

সোমবার দুপুরে ঠাকুরগাঁও চৌরাস্তায় এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে পরীক্ষার্থীরা।

এ সময় পরীক্ষার্থীরা বলেন, হরতালে পরীক্ষা স্থগিত হলো। কিন্তু অবরোধে পরীক্ষা চলবে। অবরোধের ঝুঁকির মধ্য দিয়ে আমাদের পরীক্ষার হলে যেতে হবে। এ সময় পথে কোনো সমস্যা হলে এর দায় কে নেবে?

পরীক্ষার্থীরা আরো বলেন, পরীক্ষার সময় আমরা কোনো অবরোধও চাই না। আমরা চাই রাজনৈতিক সমঝোতা এবং হরতাল বা অবরোধমুক্ত পরিবেশ।

জেআই