ঢাকার সাভারের তুরাগ নদীতে নৌকা পারাপারের সময় বজ্রপাতে ২ পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় আরও ৪ জন আহত হন।
আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে সাভারে প্রচণ্ড ধমকা হাওয়া ও বৃষ্টিপাতের সময় বজ্রপাতে এ ঘটনা ঘটে। অহতদের সাভার উপজেলা স্বাস্থ্যকেন্দ্র হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতদের নাম সোহাগ (২৫) ও আবুল হোসেন (১৮)। আহতরা হলেন- রানা (১৫) সাইফুল (২৬) রনি (২১) এবং একজনের পরিচয় জানান যায়নি।
সাভার স্বাস্থ্যকেন্দ্র হাসপাতালের থানা হেলথ অফিসার (টি এইচ ও) মো. আমজাদ হোসেন জানান, সাভার কাতলা এলাকায় বজ্রপাতের সময় নৌকায় ১৩ জন যাত্রী ছিলেন। হতাহতরা সবাই গার্মেন্ট কর্মী বলে জানা গেছে। তারা ধামরাইয়ের ফুট নগর থেকে কাতলপুরে তুরাগ নদী দিয়ে সাভার আসছিল।
এমবি





