সিঁধ কেটে ঘরের ভেতরে ঢুকে এক গার্মেন্ট শ্রমিক গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে ওই নির্যাতিতা পুলিশের হেফাজতে রয়েছেন।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার নীলভিটা স্লুইসগেট এলাকায় রোববার রাতে এ ঘটনা ঘটেছে।
এ ব্যাপারে ওই নারী জানান, নীলভিটা স্লুইসগেট এলাকায় ভাড়া বাড়িতে থেকে তিনি স্থানীয় একটি গার্মেন্টসে চাকরি করেন।
কয়েক দিন ধরে স্থানীয় কয়েকজন মাদকাসক্ত যুবক তাকে উত্ত্যক্ত করে আসছে। গত রোববার রাতে তিনজন বখাটে সিঁধ কেটে তার ঘরের ভেতরে ঢোকে।
একপর্যায়ে ওই বখাটেরা রশি দিয়ে তাঁর হাত-পা ও কাপড় দিয়ে চোখ বেঁধে তাকে পালাক্রমে ধর্ষণ করে। খবর পেয়ে রূপগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে।
রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মহিদুল হক বলেন, মেয়েটির সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা মিলেছে। ধর্ষকদের গ্রেফতারে পুলিশের একটি দল মাঠে রয়েছে।
এআর





