অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে নেত্রকোনা সদর উপজেলা সমবায় কর্মকর্তা শহিদুল হক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। মঙ্গলবার রাত ৮টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
শহিদুলের ভাগ্নে রিয়াদ জানান, তার মামা শহিদুল হক সদর ময়মনসিংহ শহরে একটি বাসায় থাকতেন। তার অফিস নেত্রকোনায়। মঙ্গলবার ময়মনসিংহ থেকে বাসে করে নেত্রকোনা আসার পথে বাসে তাকে অজ্ঞান পার্টির কেউ তাকে অজ্ঞান করে সব কিছু নিয়ে যায়।
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম ঘটনার জানান, এমন কোনো খবর তাদের কাছে জানা নেই। আমরা খোঁজখবর নিচ্ছি।
এএইচ





