গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩০ জনকে আটক করেছে পুলিশ।

গাজীপুর জেলা শহরের বিভিন্ন স্থানে সোমবার বিকাল থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাৎক্ষণিকভাবে আটকদের নাম-পরিচয় জানা যায়নি।

গাজীপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইন চার্জ (ওসি) আমির হোসেন জানান, বিশেষ অভিযানে অনেককে আটক করা হয়েছে। যাচাই-বাছাই চলছে। নির্দোষদের ছেড়ে দেয়া হবে। দোষীদের আইনের আওতায় আনা হবে।

কেএইচ