গাইবান্ধায় বাসে পেট্রলবোমা হামলায় দগ্ধ আরও একজন মারা গেছেন। এ ঘটনায় এ পর্যন্ত মারা গেলেন ৮ জন।

আজ রোববার দুপুর ২টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত আবুল কালাম (৪০) গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সীচা চণ্ডিপুর গ্রামের বাসিন্দা।

জেএ