ফেনীর আলোচিত উপজেলা চেয়্যারম্যান একরামুল একরাম হত্যাকাণ্ডের চার্জশিটভুক্ত আসামি এনামুল হক মানিক তোতা মিয়াকে (২৮) অস্ত্রসহ গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
রোববার ভোরে শহরের বিরিঞ্চি এলাকার আনিস পুকুরপাড় থেকে তাকে গ্রেফতার করা হয়। তোতা মিয়া বিরিঞ্চি আনিস পুকুর এলাকার জাফর আহম্মদের ছেলে।
এসময় তার কাছ থেকে একটি এলজি বন্দুক, ১টি পাইপগান ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।
ফেনী গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, তোতা মিয়ার বিরুদ্ধে আলোচিত আরো ৩ হত্যাসহ মোট ১৩টি মামলা রয়েছে।
উল্লেখ্য, ২০১৪ সালের ২০মে শহরের একাডেমি এলাকায় দিনদুপুরে গাড়িতে আগুন দিয়ে একরামকে নৃশংসভাবে হত্যা করে সন্ত্রাসীরা। এ মামলায় পুলিশ ৫৬ জনকে উল্লেখ করে চার্জশিট প্রকাশ করে। এ পর্যন্ত ৩৫ জনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
কেএইচ





