মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ঢাকা-মাওয়া মহাসড়কে একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ৭শ’ বোতল ফেনসিডিলসহ দুই জনকে আটক করেছে ডিবি পুলিশ।
বৃহস্পতিবার সকাল পৌনে সাতটার দিকে মহাসড়কের রামের খোলা ফিলিং স্টেশনের সামনে থেকে এসব ফেনসিডিল উদ্ধার করা হয়।
ডিবি পুলিশের কনস্টেবল মো. হালিম জানান, বুধবার সারারাত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান শেষে ভোর থেকে মহাসড়কের বিভিন্ন গাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ঢাকা থেকে সিরাজদিখানগামী একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালালে ৭শ’ বোতল ফেনসিডিল পাওয়া যায়। এ সময় দুই জনকে আটক করা হয়।
আটককৃতদের এখনো নাম ঠিকানা জানা যায়নি, তাদের জিজ্ঞাসাবাদ চলছে বলেও জানান তিনি।
কেএইচ





