জাতীয় মুক্তি কাউন্সিল সভাপতি বদরুদ্দীন উমর ও সম্পাদক ফয়জুল হাকিম এক বিবৃতিতে সুন্দরবন ধ্বংস করে রামপালে কয়লা তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণেল গণবিরোধী, জাতীয় স্বার্থবিরোধী সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, হাসিনা সরকার বিদ্যুৎ সংকট নিরসনের কথা বলে ইতিমধ্যে বিদ্যুৎখাতে রেন্টাল-কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের দুর্নীতির বিস্তার ঘটিয়েছে।

এখন উন্নয়নের কথা বলে প্রাকৃতিক সম্পদ সুন্দরবন, কৃষি জমি ধ্বংস করে স্পেশাল ইকোনমিক জোন, কয়লা তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের নামে দেশকে সাম্রাজ্যবাদী পুঁজির অবাধ লুন্ঠনের সুযোগ করে দিয়েছে।

নেতৃবৃন্দ সুন্দরবনের জীববৈচিত্র্য, প্রকৃতি-নদী ধ্বংসকারী কয়লা তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিরুদ্ধে তেল-গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির জনযাত্রা কর্মসূচীর প্রতি সমর্থন জানান ও ৭ দফা দাবি মেনে নেয়ার দাবি জানান।

এমবি