ঢাকার উপকণ্ঠ সাভারে মরা গরুর মাংস বিক্রির অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে বিশুদ্ধ খাদ্য আইনের মামলা হয়েছে।

আজ (শনিবার) সকালে সাভার কাঁচাবাজারে ‘রাজু গোস্ত বিতানে’ দুই ব্যবসায়ীকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয় লোকজন। পরে তাদের থানায় নেওয়া হয়।

গ্রেফতার হওয়া দুই জন হলেন- কালাম (৩২) ও ওমর ফারুক (৩৫)।

পুলিশ জানায়, সকালে বাসস্ট্যান্ডে মাছ বাজারে মরা গরু জবাই করে বিক্রি করার সময় স্থানীয়রা দুই জনকে আটক করে পুলিশকে খবর দেয়। এসময় দোকান মালিক রাজু পালিয়ে যান।

সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বলেন, এ ব্যাপারে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এমবি