রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেটের সংলগ্ন রাস্তায় বৃহস্পতিবার দিনগত রাত ১২টার দিকে দুর্বৃত্তদের গুলিতে আদনান আবেদিন বাবু (৩০) নামে যুবক গুলিবিদ্ধ হলে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

তবে শুক্রবার সকালে তাকে ঢামেক হাসপাতালে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ক্যাম্প পুলিশ ইনচার্জ মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

আদনানের সঙ্গে গুলিবিদ্ধ হয়ে আহত হন তার বড় ২ ভাই গিয়াস উদ্দিন রাজু (৩৩) ও জয়নাল আবেদিন (৩৮)।

আদনান আবেদিন বাবুর বড় ২ ভাইকে ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় ঢামেকে পাওয়া গেলেও তাকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে শাহবাগ থানার অফিসার ইন চার্জ (ওসি) তদন্ত হাবিল হোসেন জানান, আর্থিক লেনদেনকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় ওই যুবক গুলিবিদ্ধ হয়েছেন।

ঢাকা, ১৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ