যমুনা নদীর চর অঞ্চলের বালুমহাল দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে আব্দুল কুদ্দুস (৪২) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়নের দোরকা গ্রামে এ ঘটনা ঘটে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

ঢাকা, ১৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ