আচরণবিধি লঙ্ঘনের দায়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে সম্ভাব্য মেয়র, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে মোট ৩৯ জন প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে।

শুক্রবার ঢাকা দক্ষিণ সিটির রিটার্নিং কর্মকর্তা মিহির সরোয়ার মোর্শেদ ও উত্তরের রিটার্নিং কর্মকর্তা শাহ আলম সাংবাদিদের এ তথ্য জানান।

তারা জানান, আচারণ বিধি লংঘনের কারণে গত বৃহস্পতিবার তাদের এই নোটিশ পাঠানো হয়।

তাদের ৪৮ ঘণ্টার মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। অভিযুক্তদের মধ্যে একজন মেয়র, বাকিরা সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী।

এই ৩৯ জনের উত্তরে রয়েছে একজন মেয়র ও ১৬ জন প্রার্থী বাকি ২২ জন দক্ষিণ সিটির।

এআর