পরবর্তী তিন বছরের জন্য কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন ক্যামরুনের ডেপুটি স্পিকার অ্যামিলিয়া মঞ্জোয়া লিফাকা।

আজ মঙ্গলবার সিপিএ সম্মেলনের সাধারণ সভার ভোট অনুষ্ঠিত হয়। লিফাকা ১০৭ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী কোক আইল্যান্ডের নিক্কি র‍্যাটেল পান ৭০ ভোট। ক্যারিবীয় দ্বীপ মনসেরাতের শার্লি এম ওসবোর্ন পেয়েছেন ১৫ ভোট।

সিপিএর মহাসচিব আকবর খান ফল ঘোষণা করেন। ঘোষণা পর ক্যামরুন থেকে আগত ডেলিগেটরা উল্লাস করেন।