রাজধানীর উত্তরায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে মো. আলম (২৬) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
মো. আলম নেত্রকোনা জেলার মদন উপজেলার কফিলউদ্দিনের ছেলে।
সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উত্তরার আজমপুরে হাউজ ১৩/এ, দেওয়ান সিটির নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।
মো. আলমের সহকর্মী বশির জানান, সকালে উত্তরার আজমপুরে দেওয়ান সিটির নির্মাণাধীন ৯তলা ভবনের তৃতীয় তলায় পানি দিচ্ছিলেন আলম। এ সময় হঠাৎ পা পিছলে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। তাকে ঢামেক হাসপাতালে নিয়ে এলে সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ মোজাম্মেল হক জানান, লাশ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এইচ ই





