পুরান ঢাকার ঝুঁকিপূর্ণ কেমিক্যাল কারখানা অপসারণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্টদের নিয়ে বিশেষ জরুরী সভার আয়োজন করেছে ডিএনসিসি।
আজ (২৫ফেব্রুয়ারি) সোমবার সকাল সাড়ে এগারোটায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকনের সভাপতিত্বে নগর ভবনের ব্যাংক ফ্লোর সভাকক্ষে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
জানানো হয় পুরান ঢাকার ঝুঁকিপূর্ণ কেমিক্যাল কারখানা অপসারণের বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা দিয়েছেন আর সেই নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে জরুরী সভার আয়োজন করা হয়েছে।
উক্ত বিশেষ সভায় পুলিশের আইজি ও পুলিশ কমিশনার ডি জি এম ডি ঢাকা ওয়াসা তিতাস গ্যাস চেয়ারম্যান বিসিআইসি রাজউক ডিজি বিস্ফোরক অধিদপ্তর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এম বিল্লাহ