কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে ইয়াবা পাচারকারীদের গোলাগুলি হয়েছে। রোববার সকালে টেকনাফ উপজেলার আড়াই নম্বর স্লুইচ গেট সংলগ্ন আলুগোল্লা এলাকায় এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে ৫ লাখ ইয়াবা উদ্ধার করা হয়।
টেকনাফ বিজিবি-২ এর উপ-অধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দিকী বলেন, ‘ইয়াবার চালান বাংলাদেশে প্রবেশ করছে এমন খবরের ভিত্তিতে বিজিবির একটি দল আড়াই নম্বর স্লুইচ গেট এলাকায় অবস্থান নেয়।
এ সময় মিয়ানমারের দিক থেকে নৌকায় আসা ইয়াবা পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে। এ সময় বিজিবি সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে। পরে ইয়াবা পাচারকারী নৌকা থেকে লাফ দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে নৌকা থেকে ৫ লাখ ইয়াবা উদ্ধার করা হয়।
এমএনজে





