রাজধানীর খিলগাঁওয়ে যুবককে গলাকেটে হত্যার প্রধান আসামি জাহাঙ্গীর আলমকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের পিছন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু ও রক্তমাখা কিছু আলামত উদ্ধার করে পুলিশ। খিলগাঁও থানার অপারশেন ইন্সপক্টের মোস্তাফজিুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, গত ১৮ মে রাত ৩টার দিকে খিলগাঁও থানা এলাকার খিদমাহ হাসপাতালের পিছনে থেকে অজ্ঞাত এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মডেকিলে কলেজের র্মগে পাঠানো হয়। বিষয়টি নিয়ে ব্যাপক অনুসন্ধান চালানোর পর নিহত যুবকের পরিচয় মেলে। তার নাম কামাল হোসেন (২৬)। দেশের বাড়ি চাঁদপুর সদর থানায়।

মোস্তাফজিুর রহমান বলেন, কামাল হোসেনের হত্যাকারীকে গ্রেপ্তার করতে ব্যাপকভাবে মাঠে নামে পুলিশ। ব্যাপক অভিযানের পরে সোমবার গভীর রাতে মতিঝিল থেকে হত্যাকারী জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়।

খাজা/এমএনজে