জুরাইনের সেতু মার্কেটের সামনে বাস চাপায় কালা চাঁন (৪৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। তিনি বকশিম কুমারের ছেলে। সূত্রাপুরের শশীবোস লেনে বসবাস করতেন কালা চাঁন।
শনিবার আনুমানিক সকাল ১১টায় এ দুর্ঘটনা ঘটে।
জুরাইন সেতু মার্কেটের সামনে রাস্তা পার হবার সময় বিপরীত দিক থেকে আসা একটি বাস তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। ঘটনাস্থল থেকে স্থানীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তিনি আনুমানিক দুপুর সাড়ে ১২টায়  মৃত্যু বরণ করেন।
[b]ঢাকা, ৮ মার্চ (টাইমনিউজবিডি.কম)// এসআর[/b]