মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের জামাতা প্রভাস কুমার দত্ত (৫৫) গুলিবিদ্ধ হয়েছেন।
শুক্রবার (৩০ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে খুলনা নগরের বিকসিপাড়া এলাকায় নিজ বাড়িতে তিনি গুলিবিদ্ধ হন।
প্রভাস কুমার দত্ত বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা। রাতেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর অস্ত্রোপচার করা হয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) সোনালী সেন বলেন, রাত সাড়ে ১০ টার দিকে নিজ বাড়িতে তিনি গুলিবিদ্ধ হয়েছেন। কে বা কারা ওই ঘটনার সঙ্গে জড়িত তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বে থাকা মেডিকেল কর্মকর্তা বলেন, ১১টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে হাসপাতালে আনা হয়েছে। তাঁর পেটে গুলি লেগেছে।
এমবি





