বগুড়া সদর ও শাজাহানপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে একাধিক নাশকতার মামলার আসামি বিএনপি ও জামায়াতের ৩ নেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গ্রেফতাররা হলেন- সদর উপজেলার ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক চৌধুরী সোহাগ (৩৫), শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়ন জামায়াতের আমির প্রফেসর গাজিউর রহমান (৫২) ও একই উপজেলার আড়িয়া ইউনিয়ন জামায়াতের সদস্য (রুকন) সাখাওয়াত হেলাল (৪০)।
শনিবার (২৪ অক্টোবর) দিনগত রাত থেকে রোববার (২৫ অক্টোবর) ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, গ্রেফতারদের মধ্যে বিএনপি নেতা চৌধুরী সোহাগের বিরুদ্ধে নাশকতার ১৮টি মামলা রয়েছে। অপর আসামিদের বিরুদ্ধেও নাশকতার একাধিক মামলা রয়েছে।
এমকে





