লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়নের চরশাহী গ্রামের ব্যাপারি বাড়ির সামনের একটি কালভার্টের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি ককটেল উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সন্ধ্যা ৬টার দিকে ককটেলগুলো উদ্ধার করা হয়। পরে ককটেলগুলো নিস্ক্রিয় করা হয় বলে জানান সহকারী পুলিশ সুপার (এএসপি-সদর) মো. জুনায়েত কাউছার।

স্থানীয় লোকজন ও চরশাহী ইউপি চেয়ারম্যান গোলজার মোহাম্মদ বলেন, বিকেলে কালভার্টের পাশের একটি খেলার মাঠে স্থানীয় কয়েকটি শিশু খেলা করছিল। ব্যাগে রাখা স্কচটেপে মোড়ানো ককটেলকে ক্রিকেট বল মনে করে শিশুরা ব্যাগ টান দিলে ঘটনাস্থলেই একটি ককটেল বিস্ফোরিত হয়। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।

বিষয়টি স্থানীয় পুলিশ ফাঁড়িতে জানানো হলে পুলিশ গিয়ে ওই স্থান থেকে আরও তিনটি ককটেল উদ্ধার করে।

কেএইচ