রাজধানীর সদরঘাট এলাকা থেকে সুজন নামে এক যুবককে বিদেশী পিস্তলসহ গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে র‌্যাবের পক্ষ থেকে এসএমএস-এর মাধ্যমে নয়া দিগন্তকে এ তথ্য জানানো হয়।

র‌্যাব দাবি করেছে, সুজন তালিকাভূক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় দুটি হত্যা মামলা রয়েছে।

র‌্যাব-১০-এর মেজর শামীম জানান, সোমবার মধ্যরাতে আহসান মঞ্জিলের সামনে থেকে সুজনকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল ও ম্যাগজিন জব্দ করা হয়। সুজন কেরানীগঞ্জের বাদল হত্যা মামলার আসামি। এছাড়াও তার বিরুদ্ধে হত্যাসহ আরো মামলা রয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইআর