কক্সবাজরে শিশু হত্যার অভিযোগে নুরুল ইসলাম নামে এক যুবককে ফাঁসির দণ্ড দিয়েছে আদালত। দণ্ডিত নুরুল ইসলাম টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের মুন্ডার ডেইল গ্রামের সোলতান আহমদের ছেলে।
রোববার দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাদিকুল ইসলাম তালুকদার এ আদেশ দেন।
কক্সবাজারের পাবলিক প্রসিকিউটর (পিপি) মমতাজ আহমদ জানান, ২০১২ সালে ৬ আগস্ট নুরুল ইসলাম তার চাচাতো ভাই ইদ্রিস মিয়ার ৫ বছরের কন্যা সুমাইয়াকে ফুসলিয়ে সোনার কানের দুল ছিনিয়ে নেয়।
এতে সে চিৎকার করলে নুরুল ইসলাম তাকে শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনায় ওই শিশুর চাচা বাদী হয়ে টেকনাফ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
নুরুল ইসলাম বর্তমানে জেল হাজতে রয়েছেন বলেও জানান তিনি।
এআই





