আকস্মিক টর্নেডোর আঘাতে পশ্চিম কুয়াকাটা গ্রামের অন্তত ১০টি বসতঘর ও একটি মাছ ধরা ট্রলার বিধ্বস্ত হয়েছে। সমুদ্র থেকে ধেয়ে আসা আকস্মিক ঝড় বুধবার দুপুরে ওই গ্রামে আঘাত হানে। এ সময় সবকিছু লণ্ডভণ্ড হয়ে যায়।

টর্নেডোর তাণ্ডবে পশ্চিম কুয়াকাটা গ্রামের কৃষক জালাল শরীফ, জাহাঙ্গীর মীর, আমীর হোসেনসহ ১০ জনের বসতঘর বিধ্বস্ত হয়। পশ্চিম কুয়াকাটা সৈকতে নোঙর করে থাকা আ. সালাম হাওলাদারের একটি মাছ ধরার ট্রলার সম্পূর্ণ বিধ্বস্ত হয়।

কুয়াকাটা পৌর প্রশাসক ও কলাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন জানান, টর্নেডো বিধ্বস্ত এলাকার ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

ঢাকা, ২৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই