চাঁদপুর জেলার মিয়ারচর এলাকায় মেঘনা নদীতে দুই লঞ্চের সংঘর্ষে মা ও দুই ছেলে-মেয়ের মৃত্যু হয়েছে।
রোববার রাত ১টার দিকে এই দূর্ঘটনা হয়।
এ ঘটনায় তাসনিমার আরেক মেয়ে নাসরিন (১৪) গুরুতর আহত হয়েছে। নিহতরা হলেন- তাসনিমা বেগম (৪৫), তার ছেলে হিরণ (২২) ও মেয়ে জান্নাত (৭)।
তাদের বাড়ি বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের বাইন সমের্ত গ্রামে বলে জানা গেছে।
বরগুনা থেকে ঢাকাগামী সম্রাট-৩ যাত্রীবাহী লঞ্চের সঙ্গে ঢাকা থেকে রাঙাবালিগামী জাহিদ-চার লঞ্চের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
এমবি





