ঢাকা ও চট্টগ্রামে গণপরিবহন হিসেবে চলাচলকারী বাসের ভাড়া পুন:নির্ধারণ করা হয়েছে। ঘোষণা অনুযায়ী প্রতি কিলোমিটারে বাসের ভাড়া বাড়ল ১০ পয়সা।
একই সঙ্গে বাসের সর্বনিম্ন ভাড়া ৭ টাকা এবং মিনিবাসের সর্বনিম্ন ভাড়া ৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আগামী ১ অক্টোবর থেকে পুন:নির্ধারিত ভাড়া কার্যকর হবে।
বৃহস্পতিবার বেলা ১২টায় সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের পুন:নির্ধারিত ভাড়ার তালিকা ঘোষণা করেন। তবে দূরপাল্লার বাস ভাড়া বাড়ছে না বলে জানিয়েছেন মন্ত্রী ওবায়দুল।
তিনি জানান, বাসে প্রতি কিলোমিটারে ১ টাকা ৬০ পয়সা থেকে বাড়িয়ে ১ টাকা ৭০ পয়সা এবং মিনিবাসে ১ টাকা ৫০ পয়সা থেকে ১ টাকা ৬০ পয়সা ভাড়া নির্ধারণ করা হয়েছে।
সিএনজি অটোরিকশার ভাড়া প্রথম দুই ৪০ টাকা এবং পরবর্তী প্রতি কিলোমিটার ১২ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। পুন:নির্ধারিত সিএনজি অটোরিকশার ভাড়া কার্যকর হবে আগামী ১ নভেম্বর থেকে।
এআর





