নোয়াখালীতে জায়গা সংক্রান্ত বিরোধে ভাতিজার লাঠির আঘাতে চাচা নিহত হয়েছে। এলাকাবাসী খুনি ভাতিজাকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
আজ সকালে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার দেউটি ইউনিয়নের গুনশিং গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, সম্পত্তি বিরোধের জের ধরে আজ সকালে ভাতিজা জাহিদ হোসেন হৃদয় তার চাচা বাদশা মিয়া (৪০)কে লাঠি দিয়ে বেদড়ক মারধর করে। লাঠির আঘাতে বাদশা মিয়া গুরুতর হলে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেলে প্রেরনের নির্দেশ দেন। ঢাকায় নেয়ার পথে বাদশা মিয়া মারা যায়।
তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে এলাকাবাসী ঘাতক জাহিদ হোসনের বাড়ি-ঘরে হামলা চালায় এবং তাকে গনধোলাই দিয়ে দেউটি ইউনিয়ন পরিষদে আটকে রাখে। পরে পুলিশে সোপর্দ করে। জাহিদ ইউনিয়নের মৃত ছিদ্দিক উল্লাহ ছেলে।
সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ইসমাইল মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আসামী জাহিদকে আটক করা হয়েছে । তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
সোহেল/জারিফ





