মাদারীপুর জেলার কৃতি সন্তান, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি প্রার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক, রাজপথের সাহসী যোদ্ধা এবিএম মাহমুদ আলম সরদারের পিতা আলহাজ্ব মাস্টার মোঃ হেদায়েত উল্লাহ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর ২০১৯) দুপুর ১২ টায় নিজ বাড়ি মাদারীপুরের কালকিনিতে ইন্তেকাল করেছেন- (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

এব্যাপারে এবিএম মাহমুদ আলম সরদার বলেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন, আজ দুপুর ১২ টায় আমার প্রিয় বাবা আলহাজ্ব মাস্টার মোঃ হেদায়েত উল্লাহ নিজ বাড়ি মাদারীপুরের কালকিনিতে ইন্তেকাল করেছেন, সবাই দোয়া করবেন আমার বাবা কে যেন মহান আল্লাহ জান্নাতবাসী করে, আমিন।

এদিকে, ছাত্রদলের সভাপতি প্রার্থী এবিএম মাহমুদ আলম সরদারের পিতা আলহাজ্ব মাস্টার মোঃ হেদায়েত উল্লাহ এর ইন্তেকালে বিএনপি ও ছাত্রদল নেতৃবৃন্দ সহ নানান শ্রেনী পেশার মানুষ গভীর শোকপ্রকাশ করেছেন।

এবিসিদ্দিক